বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশে নাস্তানাবুদ দল, দেশে তুলোধুনো অজিরা


DhakaReport24.com || 2021-08-05 01:01:15
বাংলাদেশে নাস্তানাবুদ দল, দেশে তুলোধুনো অজিরা


মাথা নিচু করে ফিরছেন অজি ওপেনার ক্যারি। পেছনে বাংলাদেশের উচ্ছ্বাস। এ তো সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামগ্রিক দৃশ্যই/বিসিবি

কাগজ-কলম, র‌্যাঙ্কিং আর অতীত ইতিহাস সবকিছুতেই পিছিয়ে ছিল বাংলাদেশ। তারপরও মাঠের ক্রিকেটে ঠিকই অস্ট্রেলিয়াকে চমকে দিয়েছে টাইগাররা। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই অসাধারণ জয়। নতুন এক উচ্চতায় বাংলাদেশ। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের দশম দলটির কাছে টানা দুই হারে হতাশ অস্ট্রেলিয়ান গণমাধ্যমও। 

বাংলাদেশের কাছে মিরপুরের মাঠে নাস্তানাবুদ দল আর দেশে তুলোধুনো হচ্ছেন ম্যাথু ওয়েডরা।  অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ভাবতেই পারেনি মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ওয়েড, মিচেল মার্শরা এভাবে টাইগারদের থাবায় দিশেহারা হবেন। 

দেশটির অন্যতম পাঠক প্রিয় পত্রিকা ‘দ্য অস্ট্রেলিয়ান’- তো তুমুল সমালোচনা করল। বিশেষ করে বিশ্বকাপের আগে এমন হারকে কটাক্ষ করল তারা। শিরোনামের অনুবাদ করলে অনেকটা এমন দাঁড়ায় ‘বাংলাদেশের কাছে ২৪ ঘণ্টার মধ্যে  দ্বিতীয় হারে ভুল পথে এগোচ্ছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা।’ 

বুধবার বাংলাদেশের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারল ৫ উইকেটে। এমন হারের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার শিরোনাম ‘অচেনা পরিবেশে বাঘের কামড় টের পাচ্ছে অস্ট্রেলিয়া।’

কথা অবশ্য ভুল নয়, কন্ডিশন তো অচেনাই। বাংলাদেশে এসে মিরপুরের উইকেটটা ঠিক চিনতে পারছে না তারা। এ কারণে মাঠেও নেই সাফল্য। অজি গণমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ -ও মেতেছে সমালোচনায়। তাদের প্রতিবেদনে উঠে এসেছে নিজ দেশের মিডিয়ায় এই সিরিজটি না দেখানোর প্রসঙ্গও। তারা লিখেছে, ‘গত ৩০ বছরের মধ্যে এই প্রথম পুরুষ জাতীয় দলের কোনো সিরিজ ব্ল্যাকআউট। দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়। সেটি সফরকারী দলের খেলা দেখার লজ্জা পাওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছে। কারণ এতটাই বিরক্তিকর যে ঘরে বসে কেউ দেখতে চাইবে না এই খেলা।’

বল হাতে সিরিজে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তাকে খেলতে পারছে না অজিরা। সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘মুস্তাফিজ ১৪৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আর আইপিএলে খেলেছেন তিনটি দলে। অথচ অজি দলের কয়েকজন তাকে এমনভাবে খেলেছে, দেখে অনেকের ১৯৯৩ সালে ইংল্যান্ড ব্যাটসম্যানদের শেন ওয়ার্নের মুখোমুখি হওয়ার ব্যাপারটা মাথায় আসতে পারে।’

প্রশংসা পেলেন নুরুল হাসান সোহানও। যিনি দ্বিতীয় টি-টুয়েন্টিতে বুধবার খেলেন ২১ বলে ২২ রানে দারুণ ইনিংস। সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘এই সিরিজে নুরুল উইকেটকিপিং করছে কারণ এই পজিশনে বাংলাদেশের প্রথম পছন্দ মুশফিকুর রহিমকে জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে দেয়নি অস্ট্রেলিয়া। ওর বাবা-মা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে থেকে আগেই দেশে ফিরে যান তিনি। অস্ট্রেলিয়ার বিকল্প খেলোয়াড়রা যেখানে ব্যর্থ, সেখানে বাংলাদেশের বিকল্প খেলোয়াড়রা বেশ লড়ছেন।’ 
 
অজিরা এখন সিরিজ হার বাঁচাতে লড়বে। শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টি। যেখানে জিতলে ম্যাচের সঙ্গে ট্রফিও নিশ্চিত হয়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের।