বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

করোনা পরীক্ষার ফলাফলও জানাবে না অস্ট্রেলিয়া


DhakaReport24.com || 2021-07-30 01:58:45
করোনা পরীক্ষার ফলাফলও জানাবে না অস্ট্রেলিয়া


নিউ নরমালে খেলাধুলার বড় একটি অংশ হয়ে উঠেছে করোনাভাইরাস বা কোভিড-১৯। এটিকে সঙ্গী করেই পথ চলতে হচ্ছে ক্রীড়াঙ্গনের। জৈব সুরক্ষা বলয় তৈরি করলেও সেখানে অনেকসময়ই ফাঁকফোকর থেকে যাচ্ছে। আক্রান্ত হচ্ছেন খেলোয়াড় বা দলীয় সদস্যরা। যারা আক্রান্ত হচ্ছেন, তাদের আইসোলেশনে রেখে চালিয়ে নেওয়া হচ্ছে খেলা। গণমাধ্যমে বড় করে ছাপা হচ্ছে আক্রান্ত ক্রিকেটার বা সদস্যের নাম।

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে এ সুযোগ নেই। অজিরা ক্রিকেটের কুশীল সমাজের প্রতিনিধি। বিশ্বজুড়ে তাদের কথাই যেন শিরোধার্য! পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে টাইগার ডেরায় পা দেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় শর্তের বোঝা চাপিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যার সবই প্রায় করোনাভাইরাসে আক্রান্ত থেকে বাঁচতে। চাওয়া অনুযায়ী অজিদের শর্তগুলো মেনে নিয়েছে বিসিবি।


বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের কোভিড টেস্টের রিপোর্ট বাইরে যাবে না। এটা বিসিবি আর অস্ট্রেলিয়া দল জানবে শুধু। কোনও পজিটিভের খবর আসলে তো কোন ম্যাচ বা সিরিজ স্থগিত হয়ে যাবে বা পিছিয়ে যাবে। তখন আপনারা জানতে পারবেন। অফিশিয়ালি এবার টেস্টের ফল জানতে পারবেন না।


করোনাভাইরাস শনাক্ত বা গড় মৃত্যুতে বাংলাদেশের অবস্থান উপরের সারিতে। এর মধ্যে সফলভাবে অস্ট্রেলিয়া সিরিজ শেষ করতে পারলে বাকিদেরও যে সহজে দাওয়াত দেওয়া যাবে, সেটি ভালোভাবেই জানা বিসিবির। এই সুযোগটি নিতে অস্ট্রেলিয়ার চাওয়া মেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তায় জোর দেওয়ার কারণে অজিদের করোনাভাইরাস টেস্টের রেজাল্টও সামনে আনছে না বিসিবি।

বোর্ডের একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের কোভিড টেস্টের রিপোর্ট বাইরে যাবে না। এটা বিসিবি আর অস্ট্রেলিয়া দল জানবে শুধু। কোনও পজিটিভের খবর আসলে তো কোন ম্যাচ বা সিরিজ স্থগিত হয়ে যাবে বা পিছিয়ে যাবে। তখন আপনারা জানতে পারবেন। অফিশিয়ালি এবার টেস্টের ফল জানতে পারবেন না।’

কদাচিৎ বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ হয় অস্ট্রেলিয়ার। ২০১৭ সালের পর অর্থাৎ ৪ বছর বাদে এবার বাংলাদেশে এসেছে অজিরা। গতকাল (বৃহস্পতিবার) বিশেষ বিমানে বিকেল সোয়া ৪টায় ঢাকা এসে পৌঁছায় সফরকারীরা। ১০ দিনের সফরে ৫টি ম্যাচ খেলে চলে সাবে অস্ট্রেলিয়া। যেখানে ৩ দিনে রুম কোয়ারেন্টাইন। 

এই ১০ দিনে ৫ বার করোনাভাইরাস পরীক্ষা করা হবে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া দলের। সবে মিলিয়ে এই সিরিজে কোভিড টেস্ট হবে ৯ বার। এর ফল গোপনেই থেকে যাবে।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।