বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

পিএসজির স্কোয়াড থেকে বাদ এমবাপ্পে!


DhakaReport24.com || 2023-07-23 15:04:00
পিএসজির স্কোয়াড থেকে বাদ এমবাপ্পে!

বিরতি শেষে ইউরোপিয়ান ক্লাবগুলো ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছে। নতুন মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত রাখার জন্য জাপান সফরে যাবে পিএসজি। কিন্তু নিজেদের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই সেখানে যাচ্ছে ক্লাবটি।

দলবদলের সময় শেষ হতে এখনো ঢের বাকি। বরাবরের মতো এবারও আলোচনার হট টপিক এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন কোনো চুক্তি করতে নারাজ এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। তাই সে অনুযায়ী, নতুন মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন তিনি। কিন্তু পিএসজি তাকে বিনা মূল্যে ছেড়ে দিতে নারাজ। হয় ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে হবে, নয়তো চলতি দলবদলেই চড়া দামে ক্লাব ছাড়তে হবে।

এই মাসের শুরুতে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেন, ‘আমার অবস্থান একদম পরিষ্কার। একই জিনিস বারবার বলতে চাই না। আমরা চাই সে থাকুক। যদি এমবাপ্পে থাকতে চায়, তাহলে তাকে নতুন চুক্তি করতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা বিনামূল্যে হারাতে পারি না। এটা অসম্ভব। সে বলেছিল, যে কখনোই ফ্রিতে চলে যাবে না। সে তার ভাবনা বদলে ফেলেছে এতে আমার কোনো দোষ নেই।’

এদিকে জাপান সফরে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর, সেরেজো ওসাকা ও ইন্টার মিলানের বিপক্ষে খেলবে পিএসজি। এরপর দক্ষিণ কোরিয়া সফরে যাবে তারা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম