বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

জয়ের সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩০৮


DhakaReport24.com || 2023-07-18 14:37:15
জয়ের সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩০৮

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কায়। এ টুর্নামেন্টে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’দল। সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট  হারিয়ে জুনিয়র টাইগারদের সংগ্রহ ৩০৮ রান। 

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণ নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি জুনিয়র টাইগারদের। আগের দুই ম্যাচে দুর্দান্ত খেলা ওপেনার তানজিদ হাসান তামিম আজ ফিরে গেছেন ব্যক্তিগত ১৮ রানেই। দলীয় ২৫ রানে তামিমের বিদায়ের পর স্কোরবোর্ডে আরও ৫ রান যোগ হতে না হতেই ফিরে যান আরেক ওপেনার মোহাম্মদ নাইমও।  

দলীয় ৩০ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপের মুখেই দলকে আরও একবার হতাশায় ভাসিয়েই বিদায় নেন অধিনায়ক সাইফ হাসানও। তবে এরপরও বিপর্যয় রক্ষা করার কৃতিত্ব জাকির হাসান এবং জয়ের। চতুর্থ উইকেটে এ দুজন মিলে গড়েন ১১৭ রানের জুটি।

ব্যক্তিগত ৬২ রানে জাকির সাজঘরে ফিরলেও সৌম্য সরকারকে নিয়ে রানের চাকা সচল রাখেন জয়। ব্যক্তিগত ৪৮ রানে সৌম্য সাজঘরে ফিরলেও জয় ঠিকই তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি। ১১৪ বলে ১২ চার এবং ২ ছয়ে শতক পূর্ণ করার পরই আউট হন তিনি।

এরপর শেখ মেহেদীর ক্যামিও ইনিংসের কল্যাণে ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩০৮। বল হাতে আফগানদের হয়ে সর্বচ্চ ৪ টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সেলিম। জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ৩০৯ রান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম