রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

জিততে বাংলাদেশের চাই ৩৩২ রান


DhakaReport24.com || 2023-07-08 18:19:30
জিততে বাংলাদেশের চাই ৩৩২ রান

চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে জিততে বাংলাদেশকে করতে হবে ৩৩২ রান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ব্যাটিংয়ে আমন্ত্রিত আফগানিস্তান ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রান করেছে। উদ্বোধনী জুটতে ৩৬ ওভারে ২৫৬ রান করে দুই ওপেনার। এরপর ১৪ ওভারে ৯ উইকেট তুলে নেয় বাংলাদেশ ৭৫ রান খরচায়।

ওয়ানডেতে এর আগে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ৩২২। একটি স্কটল্যান্ডের বিপক্ষে, আরেকটি উইন্ডিজের বিপক্ষে। তাই এবার জিততে নিজেদের সেই রেকর্ডকে ছাড়িয়ে যেতে হবে।

ওয়ানডেতে বাংলাদেশ এর চেয়ে বেশি রান করেছে তিন বার। সর্বোচ্চ ৩৪৯/৬ ও ৩৩৮/৮ দুটিই আয়ারল্যান্ডের বিপক্ষে। আরেকটি ৩৩৩/৮, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম