আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক বাংলাদেশ। কিছুক্ষণ আগেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস করেছেন এই সিরিজের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। টস জিতে বোলিং নিয়েছেন তিনি।
অবসর এবং পরে অবসর ভেঙে ফিরে বিশ্রামে যাওয়া তামিম ইকবালের জায়গায় দলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈমকে। পেস বিভাগেও আছে একটি পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন ইবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমতউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিবউর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম