বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

কোপা আমেরিকার সেরা একাদশে আর্জেন্টিনারই চারজন


DhakaReport24.com || 2021-07-13 10:42:30
কোপা আমেরিকার সেরা একাদশে আর্জেন্টিনারই চারজন



কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরে বহুদিনের আক্ষেপ দূর করেছে আর্জেন্টিনা। দেশটিতে চলছে উৎসব। খেলোয়াড়রাও সময় কাটাচ্ছেন বেশ আনন্দে। তাদের এই খুশি আরও বেড়ে যাওয়ারই কথা। কোপা আমেরিকার সেরা একাদশে যে জায়গা পেয়েছেন আলবিসেলেস্তেদের চার ফুটবলার।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আছেন অনুমিতভাবেই। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট দাতাও তিনি। তার সঙ্গে আলবিসেলেস্তেদের ফাইনালে ওঠানোর নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও আছেন একাদশে।

এই দুইজনের সঙ্গে আছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সদ্য অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া এই ফুটবলারের কোপার পারফরম্যান্স বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া আছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। যদিও ইনজুরির কারণে টুর্নামেন্টের অর্ধেক সময় মাঠের বাইরে ছিলেন তিনি। 

আর্জেন্টিনার চার ফুটবলারের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন ব্রাজিলের তিনজন। ডিফেন্ডার মার্কুইনিস, মিডফিল্ডার ক্যাসেমিরো ও নেইমার জুনিয়রকে রাখা হয়েছে এই একাদশে। 

এছাড়া কলম্বিয়া, পেরু, চিলি ও ইকুয়েডরের একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন একাদশে। 

কোপা আমেরিকার সেরা একাদশ-

এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)

ইসলা (চিলি), রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনিস (ব্রাজিল), পারভিস এস্তুপিয়ান (ইকুয়েডর);

ইউতোন (পেরু), ক্যাসেমিরো (ব্রাজিল), ডি পল (আর্জেন্টিনা)

দিয়াজ (কলম্বিয়া), নেইমার (ব্রাজিল), মেসি (আর্জেন্টিনা)