রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

কোপা জিততে রেফারিকেও হারাতে হবে আর্জেন্টিনার


DhakaReport24.com || 2021-07-09 02:41:30
কোপা জিততে রেফারিকেও হারাতে হবে আর্জেন্টিনার


কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা। ম্যাচের আগেই চলছে আলোচনা সমালোচনা। সেই আলোচনাকে আরো বাড়িয়ে দিয়েছে প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস চিলাভার্ট। 

তিনি মন্তব্য করেছেন, শুধু ব্রাজিলকে হারালেই হবে না, পাশাপাশি রেফারির বিরুদ্ধেও জিততে হবে আর্জেন্টিনার।

মুলত রেফারিদের উপর ক্ষোভ থেকেই এমন মন্তব্য করেছেন এই কিংবদন্তী খেলোয়াড়।

আগামী রবিবার ব্রাজিলের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচের আগেই রেডিও কন্টিনেন্টালকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। চিলাভার্ট বলেছেন, ‘মেসি ও তার দলকে ব্রাজিল, নেইমার এবং রেফারির বিপক্ষে জেতার জন্য প্রস্তুতি নিতে হবে।’

চিলাভার্ট রাগ-ক্ষোভ মূলত পেরু ও প্যারাগুয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ঘিরে। সেই ম্যাচে প্রথমে গোল করেছিল প্যারাগুয়ে। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে বিতর্কিত সিদ্ধান্তে সেই গোল করা গুস্তাভো গোমেজকে লাল কার্ড দেখান উরুগুইয়ান রেফারি এস্তেবান ওস্তোজিচ।

ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচেও দায়িত্বে থাকবেন এস্তেবান। এ কারণেই মূলত সতর্কবার্তা শোনালেন চিলাভার্ট। তার ভাষ্য, ‘পেরু-প্যারাগুয়ে ম্যাচে রেফারি যা করল তা ভয়াবহ রকমের বাজে ছিল। খুবই দৃষ্টিকটু ছিল।’ এসময় তিনি মেসির কাছ থেকে আরও একটি জাদুকরী পারফরম্যান্সের প্রত্যাশা জানিয়ে বলেন, ‘আমি মেসিকে আরও ৩-৪ গোল করতে দেখতে খুশি হবো। কিন্তু যখনই কোনো সংশয় থাকবে তারা স্বাগতিকদের (ব্রাজিল) পক্ষে সিদ্ধান্ত নেবে। তাই মেসি ও তার সতীর্থদের হাজারগুণ ভাল খেলতে হবে।’