রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

অ্যাশেজ নিয়ে সাকিবের সঙ্গে আলোচনা বৃটিশ হাইকমিশনারের


DhakaReport24.com || 2023-06-20 21:20:15
অ্যাশেজ নিয়ে সাকিবের সঙ্গে আলোচনা বৃটিশ হাইকমিশনারের

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বলেন আর সবথেকে বড় তারকাই বলেন, সবার আগে নাম আসবে সাকিব আল হাসানের নামটাই। বাংলাদেশের এই তারকার সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎকার করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

মঙ্গলবার সকালে সাকিবের সঙ্গে দেখা করেছেন কুক। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত হন কুক। আজই প্রথমবারের মতো সাকিবের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় সাকিবের সঙ্গে খেলাধুলার বিষয়ে লম্বা সময় আলোচনাও করেছেন কুক।

বাংলাদেশের সবশেষ রেকর্ড গড়া টেস্ট নিয়ে আলোচনার পাশাপাশি আলোচনা করেন চলমান অ্যাশেজ নিয়েও। ব্রিটিশ হাইকমিশনারকে উপহার হিসেবে সাকিব নিজের একটি জার্সি দিয়েছেন। এরপর টুইটারে কুক জানিয়েছেন সাকিবের স্বাক্ষর করা সেই জার্সি গায়ে দিতে তার তর সইছে না।

সাকিবের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে কুক লিখেন, 'সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা সত্যিই আমি বেশ উপভোগ করেছি। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের পাশাপাশি আমরা আলোচনা করেছি অ্যাশেজ ২০২৩ নিয়েও। নতুন এই জার্সিটি পরতে আর তর সইছে না।'
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম