রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসির পিএসজি অধ্যায় শেষের কথা নিশ্চিত করলেন গালতিয়ে


DhakaReport24.com || 2023-06-01 20:28:30
মেসির পিএসজি অধ্যায় শেষের কথা নিশ্চিত করলেন গালতিয়ে

পিএসজি ছাড়ছেন মেসি। এতোদিন ইউরোপীয় সংবাদ মাধ্যম নানা সূত্রের বরাত দিয়ে জানাতো সে খবর। এবার পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে জানালেন, মৌসুম শেষে প্যারিস ছাড়ছেন মেসি।

পিএসজি এ মৌসুমে লিগ শিরোপা নিশ্চিত করেছে। শনিবার মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ক্লেরমো ফুতের বিপক্ষে খেলবে তারা। সেটিই হবে পিএসজির হয়ে মেসির শেষ ম্যাচ। গালতিয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। এই শনিবার পিএসজির হয়ে পার্ক দ্য প্রিন্সেসে মেসি শেষ ম্যাচ খেলবেন ক্লেরমো ফুতের বিপক্ষে।’

মেসি পিএসজির হয়ে চলতি মৌসুমে সব মিলিয়ে ৪০ ম্যাচে ২১ গোল ও ২০ অ্যাসিস্ট করেন। প্যারিসের ক্লাবটির হয়ে মোট ৭৪ ম্যাচ খেলে করেছেন ৩২ গোল ও ৩৫ অ্যাসিস্ট।

জমকালো অনুষ্ঠান করে মেসিকে বরণ করেছিল পিএসজি। চলতি মৌসুমে বহুবার দুয়ো ধ্বনি শুনতে হয়েছে পার্ক দ্য প্রিন্সেসে। শেষ ম্যাচে মেসিকে কিভাবে বিদায় দেয় প্যারিস সেটি দেখার বিষয়। অনেকের মতে পিএসজি ম্যাচের আগে বিদায় অনুষ্ঠান করতে পারে মেসির জন্য।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম