রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বাবর ইস্যুতে মুখ খুললেন আফ্রিদি


DhakaReport24.com || 2023-04-11 15:36:00
বাবর ইস্যুতে মুখ খুললেন আফ্রিদি

নির্বাচক কমিটির প্রধানের দায়িত্ব পেয়ে বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন শহিদ আফ্রিদি। এমন বিষয়ই উঠে এসেছিল খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাজাম শেঠির কথায়। এ অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের দাবি, পিসিবি প্রধান যার কথা বলেছেন সেই ব্যক্তি তিনি নন। নাজাম শেঠিও অবশ্য সুর কিছুটা বদলেছেন।

সোমবার টুইট করে আফ্রিদি লিখেন, ‘আমি জনাব নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি, যিনি নিশ্চিত করেছেন যে বাবর আজমের অধিনায়কত্ব সম্পর্কে মন্তব্য করার সময় তিনি আমাকে উল্লেখ করেননি। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে এটি আরও স্পষ্ট করেছেন। এ কারণে বিষয়টি বিছানার তলায় চলে গেছে। বাবর ও তার দলকে নিউজিল্যান্ড সিরিজের জন্য অনেক শুভকামনা।’

পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব থেকে রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর ফের নাজাম শেঠি দায়িত্ব নেন। এরপর তিনি প্রথম পরিবর্তন এনেছিলেন নির্বাচক কমিটিতে। মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছিলেন সাবেক অধিনায়ক আফ্রিদিকে। পরে অবশ্য আফ্রিদিও সরে দাঁড়ান। আফ্রিদির জায়গায় আসেন হারুন রশিদ।

কদিন আগে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেঠি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি অন্তর্বর্তী নির্বাচন কমিটি করেছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে, তারা আমাদের বলেছিল যে কিছু পরিবর্তন করা দরকার এবং বাবরকেও অধিনায়ক হিসেবে প্রতিস্থাপন করা দরকার।’

সোমবার অবশ্য তিনি টুইট করে এ বিষয়ে বিতর্ক না করার আহ্বান জানান, ‘কয়েক মাস ধরে মিডিয়া এবং ক্রিকেট বিশ্ব বাবর আজমকে সব ফরম্যাটের অধিনায়ক রাখার পক্ষে-বিপক্ষে আলোচনা করছে। যেহেতু সিদ্ধান্তটি শেষ পর্যন্ত চেয়ারম্যানের উপর নির্ভর করে, তাই আমি শাহিদ আফ্রিদি এবং এখন হারুন রশিদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মতামত চেয়েছি।’

নাজাম শেঠি আরও লিখেছিলেন যে উভয় কমিটিই বিষয়টি আলোচনার যোগ্য বলে মনে করেছিল। কিন্তু উভয়ই পরে সিদ্ধান্তে পৌঁছেছিল যে স্থিতাবস্থা বজায় রাখা উচিত। আলোচিত ইস্যুটিতে আফ্রিদি এবার তার অবস্থান পরিষ্কার করলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম