বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

রোববার আইপিএল খেলতে যাচ্ছেন লিটন


DhakaReport24.com || 2023-04-08 16:29:15
রোববার আইপিএল খেলতে যাচ্ছেন লিটন

বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক বিরতি শুরু হলেও স্বস্তি মিলছে না ওপেনার লিটন দাসের। তার অপেক্ষার প্রহর যেন কিছুতেই ফুরাতে চাচ্ছে না। বিসিবির ছাড়পত্র নিয়ে তৈরি হওয়া দ্বিধা পেরিয়ে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচও খেলেছেন। তবে সিরিজ শেষ হওয়ার পরও এখনই আইপিএলে পা রাখতে পারছেন না লিটন। তাই ভারতের উদ্দেশে লিটন দেশ ছাড়বেন আগামীকাল (৯ এপ্রিল)।

এর আগে গুঞ্জন ছিল ম্যাচ শেষে বিশ্রাম শেষে আজই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবেন লিটন। তবে তার অপেক্ষার ক্ষণ আবারও বিলম্ব হচ্ছে। নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি  নিশ্চিত করেছে।

লিটন অবশ্য রোববার কখন দেশ ত্যাগ করবেন সেটি নিশ্চিত করা যায়নি। জানা গেছে সন্ধ্যার পরই একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন লিটন। এদিকে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ইতোমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। 

সম্ভাব্য যেসব ম্যাচে থাকতে পারেন লিটন 

লিটনের কলকাতা টিমে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। তবে দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

তারপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম