রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

হাথুরুসিংহের ডেপুটি হলেন পোথাস


DhakaReport24.com || 2023-04-06 15:07:45
হাথুরুসিংহের ডেপুটি হলেন পোথাস

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাসকে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৯ বছর বয়সী দুই বছরের জন্য টাইগারদের সহকারী কোচ হয়েছেন। কাজ করবেন হাথুরুসিংহের ডেপুটি হিসেবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পোথাস শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।

আগামী মাসে ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ থেকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি।

খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন পোথাস। প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট 'এ' মিলে ১৬ হাজারেরও বেশি রান করেছেন এ ডানহাতির।

কোচিংয়ে এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞাত রয়েছে পোথাসের। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮-২০১৯ পর্যন্ত। ২০১৭-২০১৮ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রধান কোচ ছিলেন।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচের ভূমিকাও পালন করেছিলেন। শ্রীলঙ্কার প্রধান ফিল্ডিং কোচও ছিলেন পোথাস। বাংলাদেশে যোগ দেওয়ার আগে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ ছিলেন তিনি।

বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত পোথাস, 'আমি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পেরে সম্মানিত। বাংলাদেশে প্রতিভার গভীরতা ও বিন্যাস ব্যতিক্রমী এবং আমি বিশ্বাস করি আমাদের সামনে কিছু রোমাঞ্চকর সময় রয়েছে।'
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম