রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

টেস্টে মুশফিকের দশম সেঞ্চুরি


DhakaReport24.com || 2023-04-05 14:10:00
টেস্টে মুশফিকের দশম সেঞ্চুরি

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্টেও সেঞ্চুরির দেখা পেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

চাপের মুখে সাকিব আল হাসানের সঙ্গে দারুণ জুটি গড়েন। সাকিব কাছে গিয়ে ফিরলেও মুশফিক ঠিকই সেঞ্চুরির স্বাদ নিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বুধবার সেঞ্চুরির আনন্দে মাতেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তিন অঙ্কের স্কোরে পৌঁছান ৩৫ বছর বয়সী ক্রিকেটার।

টেস্টে মুশফিকের এটি ১০ম সেঞ্চুরি। এর আগে মুশফিক তার শেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গত বছর। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হওয়া সেই সিরিজে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি।

মুশফিকের মতো টেস্টে ১০টি সেঞ্চুরি রয়েছে তামিম ইকবালেরও। সবচেয়ে বেশি ১১টি সেঞ্চুরি মুমিনুল হকের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম