বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

দুইশ পেরোল বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ


DhakaReport24.com || 2023-03-27 15:57:45
দুইশ পেরোল বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এরপর বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫ উইকিটে ২১৫, শ্রীলঙ্কার বিরুদ্ধে।

আগে ব্যাট করতে নেমে লিটন-রনির ব্যাটে শুরুটা ঝোড়োময় বাংলাদেশের। চার ছক্কার ফুলঝুড়িতে পাওয়ার প্লেতে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। ৬ ওভারে রান আসে বিনা উইকেটে ৮১। এর আগের সর্বোচ্চ ছিল ৭৪ রান, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

অল্পের জন্য ফিফটি পাননি লিটন দাস। ২৩ বলে ৪৭ রান করে তিনি ইয়ংয়ের শিকার। তার ইনিংসে ছিল চারটি চার ও তিন ছক্কার মার। দলীয় ৯১ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

নাজমুল হোসেন শান্তর ইনিংস বড় হয়নি। ১৩ বলে ১৪ রান করে তিনি টেক্টরের শিকার। দেড়শ অতিক্রম করে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৪ বলে ফিফটি করার রনি তালকুদার ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। হামের বলে বোল্ড হন তিনি। ৩৮ বলের ইনিংসে সাতটি চার ও তিন ছক্কা হাকান রনি।

২০ বলে দুই চার ও এক ছক্কায় ৩০ রান করে ফেরেন শামীম হোসেন পাটোয়ারি। অ্যাডায়ারের বলে স্টারলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৮ বলে ১৩ রান করেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশ দল : লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিুজর রহমান, হাসান মাহমুদ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম