বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের লজ্জার হার


DhakaReport24.com || 2023-03-25 14:07:45
আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের লজ্জার হার

পাকিস্তান সুপার লিগ(পিএসএল) এর এবারের আসরে রানবন্যা দেখেছে ক্রিকেট বিশ্ব। ঘরের মাঠে একের পর এক দুইশ রানের ম্যাচ দেখেছে পাকিস্তানের সমর্থকেরা। এই ফ্রাঞ্চাইজি লিগে দুর্দান্ত খেলা সব ক্রিকেটারদের নিয়ে দল ঘটন করেছে পিসিবি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারের মুখে পড়েছে শাদাব খানের দল। 

শারজায় প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। একাধিক ক্রিকেটারকে এই ম্যাচ অভিষেক করায় ম্যান ইন গ্রিনরা। কিন্তু রশিদ খানদের তোপের মুখে যেন অসহায় পাকিস্তানের ব্যাটিং অর্ডার। পাওয়ার প্লেতে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আজম খানরা। 

তবে মিডেল ওভারে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। রশিদ খান ও মুজিবের ঘূর্ণিতে একে একে সাজঘরে ফিরতে থাকে পাকিস্তানের মিডেল অর্ডাররা। দীর্ঘ দিন পর দলে সুযোগ পাওয়া আজম খান, ফাহিম আশারাফ ও ইমাদ ওয়াসিমরা দাঁড়াতেই পারেনি শাদাব খানের দল। 

শেষ পর্যন্ত অলআউটের শঙ্কায় পড়ে বাবর আজমহীন পাকিস্তান। তবে নিজেদের সর্বনিম্ন স্কোরে অলআউটের লজ্জা এড়িয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯২ রান সংগ্রহ করে ম্যান ইন গ্রিনরা। ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও মোহাম্মদ নাবী নেন দুইটি করে উইকেট। 

৯৩ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮তম ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে আফগানিস্তান। ৩৮ রান করে অপরাজিত থাকেন নাবী। ১৭ রান করে অপরাজিত থাকেন নাজিবউল্লাহ জাদরান। বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন মোহাম্মদ নাবী। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম