বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

মিরপুরে হাথুরুর দ্বিতীয় ইনিংস শুরু


DhakaReport24.com || 2023-02-21 13:07:45
মিরপুরে হাথুরুর দ্বিতীয় ইনিংস শুরু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার রাতে ঢাকায় পা রাখার পরদিনই তিনি মিরপুর শেরে-ই বাংলা মাঠে হাজির হয়েছেন। সকাল ১১টায় মাঠে এসে প্রথমেই টাইগার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু।

এর আগেই মিরপুরে অনুশীলনে যোগ দেন ইয়াসির রাব্বি, রেজাউর রহমান রাজা, নাজমুল হোসেন শান্ত ও এবাদত হোসেনরা। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে এরপর ক্রমান্বয়ে জাতীয় দলের অন্য সদস্যরাও অনুশীলনে যোগ দেবেন।

দ্বিতীয় দফায় সাকিব আল হাসানদের কোচিং করাতে সোমবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন হাথুরুসিংহে। নতুন করে হাথুরুর ফেরা উপলক্ষে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সে সময় তাৎক্ষণিক মন্তব্যও জানান তিনি, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’

ইংল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম