বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

দেশের জন্য পিএসএলকে না বললেন তাসকিন


DhakaReport24.com || 2023-02-18 18:02:45
দেশের জন্য পিএসএলকে না বললেন তাসকিন

আসছে ২৪ ফেব্রুয়ারি তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে সিরিজের আগে কয়েক ম্যাচের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। মুলতান সুলতানের হয়ে তিন ম্যাচ খেলার প্রস্তাব এসেছিল তাসকিনের কাছে। তবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির কথা ভেবে তাতে না করে দিয়েছেন তারকা এই পেসার।  

শনিবার একক অনুশীলন শেষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘বোর্ড থেকে পুরস্কৃত করেছে (গতবার আইপিএল না খেলায়)। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই মূল লক্ষ্য। আইপিএল খেলতে পারিনি বলে আক্ষেপ নেই। ভালো করলে সামনে আরও সুযোগ আসবে। দিনশেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা।’


তাসকিন যোগ করেন, ‘আসলে বোর্ড থেকে যেটা সিদ্ধান্ত নেবে, ম্যানেজমেন্ট আছে। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ, গুরুত্বপূর্ণ তো এটাই। কয়েক ম্যাচের জন্য যদি ওখান থেকে প্রস্তাব আসে আর সেখানে গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু একটা নিগেল ছিল, ইনজুরি থেকে সেরে উঠছি। পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’

এর আগে গেল বছর আইপিএলেও খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেবারও জাতীয় দলকে প্রাধন্য দিতে আইপিএলকে না করে দিয়েছিলেন তারকা এই পেসার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম