বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

আপনি পড়ছেন : ক্রীড়া

অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবল

নেপালকে হারিয়ে শিরোপা জয় বাংলা বাঘিনীদের


DhakaReport24.com || 2023-02-09 20:02:15
নেপালকে হারিয়ে শিরোপা জয় বাংলা বাঘিনীদের

ঘরের মাঠে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

গত বছরের নভেম্বরে এই নেপালকে হারিয়ে নারী সাফ ফুটবলে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছিল সাবিনা খাতুনরা। 

কিক-অফের পর বাংলাদেশ তুলনামুলক প্রাধান্য বিস্তার করলেও শুরুর দিকে গোল করার মতো পরিস্কার সুযোগ সৃষ্টি করতে পারেনি। মাঝমাঠের সমন্বয়হীনতায় এসময় স্বাগতিকদের মাঝে ছিল লম্বা পাসে খেলার প্রবণতা। আকলিমা খাতুনকে কড়া মার্কিংয়ে রাখে নেপাল রক্ষণ। আকলিমার দিকে মনোযোগের সুযোগ নিয়ে প্রথমার্ধের শেষদিকে দুই গোল করেন শাহিদা আক্তার রিপা ও শামসুন্নাহার জুনিয়র।

নেপালের আমিশা কারকি ও শামসুন্নাহার সর্বোচ্চ চারটি করে গোল নিয়ে এ ম্যাচ শুরু করেন। 

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-০ করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের গোলকিপারকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয়ার্ধে আরও একটি গোলের দেখা পায় বাংলাদেশ (৩-০)।

গত বছরের শেষের দিকে এই নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবলের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল সাবিনা খাতুনরা। এবার ঘরের মাঠে সেই নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ শিরোপা জয়ের হাতছানি মেয়েদের সামনে। দুই দলের ফাইনালের লড়াই হচ্ছে কমলাপুর স্টেডিয়ামে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম