বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

মাশরাফিদের বিপক্ষে খুলনার স্বল্প পুঁজি


DhakaReport24.com || 2023-02-08 15:33:00
মাশরাফিদের বিপক্ষে খুলনার স্বল্প পুঁজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) বুধবারের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সম্মানজনক সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন খুলনা টাইগার্সের ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে সিলেটের বিপক্ষে খুলনার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১১৩। সর্বোচ্চ ৪১ রান করেন মাহমুদুল হাসান জয়। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। রান পাননি টপ অর্ডারের কোনো ব্যাটারই। মুনিম শাহরিয়ার (৩), অ্যান্ড্রু ব্যালবার্নি (৭) এবং শাই হোপ ফিরেছেন (৯) রান করে। চারে নামা জয় এদিন দলের হাল ধরেন। তবে ক্রিজে থিতু হয়ে তিনি ফিরেছেন ৪১ রানে।  

রান পাননি ইয়াসির রাব্বি (১২), সাব্বির রহমান (৬), সাইফউদ্দিনরা (৬)। শেষ দিকের ব্যাটার নাহিদুল ইসলামের ২২ রানে ভর করে একশর কোটা পার করে খুলনা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে হোপের দল করে ১১৩ রান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম