বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

নাসিরের ঢাকাকে ১৫ রানে হারিয়েছে চট্টগ্রাম


DhakaReport24.com || 2023-02-07 17:30:00
নাসিরের ঢাকাকে ১৫ রানে হারিয়েছে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সকে ১৫ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের স্বল্প পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ঢাকা ডমিনেটর্স।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলীয় ১৯ রানে তিন ব্যাটারকে হারায় চট্টগ্রাম। ইরফান শুকুর ৯ বলে ৭, মেহেদী মারুফ ২১ বলে ৮ ও  উন্মুক্ত চাঁদ ৩ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান।


এরপর দলীয় ২১ ও ২৮ রানে আরও দুই উইকেট হারায় চট্টগ্রাম। আফিফ হোসেন ৩ বলে ১ ও শুভাগত হোম ২ বলে ১ রান করে আউট হন। এরপর উসমান খান ও কার্টিস ক্যাম্পার মিলে বিপর্জয় সামাল দেওয়ার চেষ্টা করেন। দু'জন মিলে ৪১ রান যোগ করেন। 

তবে দলীয় ৬৯ থেকে ৮০ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় চট্টগ্রাম। কার্টিস ক্যাম্পার ১৬ বলে ১১, উসমান খান ২৯ বলে ৩০ ও দরবেশ রসুলী ১১ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান। 


শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জিয়াউর রহমান ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। ঢাকার পক্ষে আরাফাত সানি নেন ৪টি উইকেট। 

১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ২২ রানে ৮ বলে ২ রান করে আউট হন আবদুল্লাহ আল-মামুন। এরপর দলীয় ৩৫ ও ৩৯ রানের আরও দুই ব্যাটারকে হারায় ঢাকা। 

সৌম্য সরকার ১৬ বলে ২১ ও আরিফুল হক ১২ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। এরপর অধিনায়ক নাসির হোসেন ও অ্যালেক্স ব্লেক মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে দলীয় ৬৭ রানে ১৩ বলে ১৩ রান করে আউট হন অ্যালেক্স ব্লেক। 

এরপর দলীয় ৮৮ ও ৯২ রানে আরও দুই উইকেট হারায় ঢাকা। নাসির হোসেন ৩৩ বলে ২৪ ও ৫ বলে ১ রান করে আউট হন আমির হামজা। আমির হামজার বিদায়ে পর আরও দুই ব্যাটারকে হারায় ঢাকা।

দলীয় ৯৭ রানে ৩ বলে ৩ রান করে শরিফুল ও দলীয় ৯৮ রানে ২১ বলে ১৮ রানে আউট হন জাহিদুজ্জামান। এরপর ইনিংসের শেষ ওভারে দলীয় ১০১ রানে ৩ বলে রানের খাতা না খুলেই আউট হন আরাফাত সানি। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ঢাকা ডমিনেটর্স। চট্টগ্রামের পক্ষে কার্টিস ক্যাম্পার ৩টি ও মৃত্যুঞ্জয় ও জিয়াউর নেন ২টি করে উইকেট।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম