বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বিয়ের প্রাইভেসি নষ্ট হওয়ায় ক্ষোভ ঝারলেন শাহিন আফ্রিদি


DhakaReport24.com || 2023-02-05 12:03:00
বিয়ের প্রাইভেসি নষ্ট হওয়ায় ক্ষোভ ঝারলেন শাহিন আফ্রিদি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির মেয়েকে বিয়ে করেছেন দেশটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। গত শুক্রবার করাচির একটি মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিন এবং আফ্রিদিকন্যা। 

বহুল আলোচিত এই বিয়ের অনুষ্ঠানে দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই উপস্থিত ছিলেন। পাক অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, নাসিম শাহর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও।

খেলোয়াড়ি জীবনের আগে থেকেই আফ্রিদির ভক্ত ছিলেন শাহিন। সে কারণেই টুইটারে এই তারকার কাভার ফটোতে এখনও আছেন আফ্রিদি। ভক্ত এবং জাতীয় দলের উত্তরসূরী শাহিনের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার পর আবেগঘণ পোস্ট করেছেন শহিদ আফ্রিদি। পোস্টে সাবেক অলরাউন্ডার অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে।

টুইটারে শহিদ আফ্রিদি লিখেন, ‘মেয়ে হলো বাগানের সবচেয়ে সুন্দর ফুল। কারণ তারা আশীর্বাদের সঙ্গে ফুটে। মেয়ে এমন একজন যার সঙ্গে আপনি হাসেন, স্বপ্ন দেখেন, এবং হৃদয় নিংড়ে ভালোবাসেন। অভিভাবক হিসাবে আমি আমার কন্যার বিয়ে দিয়েছি শাহিন শাহ আফ্রিদির সঙ্গে। তাদের দুজনকে অভিনন্দন।’

এদিকে, নিজের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শাহিন আফ্রিদি বলেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান অত্যন্ত দয়ালু এবং উদার। আমরা যেন সবসময় একে অপরের পোশাক হয়ে থাকতে পারি।

ভক্তদের উদ্দেশে বলেন, আমাদের বিশেষ দিনটিকে আরও রাঙিয়ে তোলার জন্য সবাইকে ধন্যবাদ। আপনার বিশেষ প্রার্থনায় আমাদের মনে রাখবেন। তবে আনন্দের খবর জানালেও হতাশার কথাও লুকালেন না পাক তারকা পেসার।

বিয়ের প্রাইভেসি নষ্ট হওয়া নিয়ে তিনি বলেন, এটা খুবই হতাশাজনক যে বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তায় আঘাত করা হয়েছে এবং কোনো অপরাধবোধ ছাড়াই এটি হচ্ছে৷ আমি বিনীতভাবে আবারও সবাইকে অনুরোধ করব দয়া করে আমাদের স্মরণীয় বড় দিনটি নষ্ট করার চেষ্টা করবেন না।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম