বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে যে ৪ দল


DhakaReport24.com || 2023-02-04 17:31:00
বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে যে ৪ দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লে-অফে খেলতে যাওয়া সেরা চার দল ইতোমধ্যে নির্বাচিত হয়ে গেছে। দলগুলো হলো সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স। প্লে-অফ নিশ্চিত করা প্রতিটি দলই অন্তত ১২ পয়েন্ট করে অর্জন করেছে। 

এছাড়া বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স (১১ ম্যাচে ৬), খুলনা টাইগার্স (১০ ম্যাচে ৪) আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (৯ ম্যাচে ৪) আর ১২ পয়েন্ট হওয়ার কোনই সম্ভাবনা নেই।

শিরোপার লড়াইয়ে টিকে থাকা মাশরাফি বিন মর্তুজার সিলেট এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব আল হাসানের বরিশাল। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা। এছাড়া রুল হাসান সোহানের রংপুর রাইডার্সও ইতোমধ্যে খেলেছে কুমিল্লার সমান ম্যাচ। জয়ও পেয়েছে ৬টি। পয়েন্ট সংখ্যা ১২। 

এখন দেখার বিষয়, প্রথম ও দ্বিতীয় হয় কোন দুই দল। কেননা সেরা দুইয়ে থাকা দুই দল ফাইনালে ওঠার জন্য দুটি করে সুযোগ পাবে। তিন আর চারে থাকা দুই দল প্লে-অফে একটি ম্যাচ হারলেই বাদ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম