বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

উসমান-আফিফের ব্যাটে লড়াকু সংগ্রহ চট্টগ্রামের


DhakaReport24.com || 2023-02-04 15:31:15
উসমান-আফিফের ব্যাটে লড়াকু সংগ্রহ চট্টগ্রামের

বিপিএলের প্রথম পর্ব থেকেই বাদ পড়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টেবিলের তলানিতে থাকা দলটি আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে উসমান খান আর আফিফ হোসেনের হাফ সেঞ্চুরিতে ভর করে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে। 

আজ দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুরের  শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। 

ব্যাটিংয়ে নেমে প্রথমে ধাক্কা খেলেও উসমান খান আর আফিফ হোসেনের হাফ সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানের মাথাতেই মেহেদি মারুফ আর খাজা নাফেকে হারিয়ে ফেলে চট্টগ্রাম। সেখান থেকে দলের হাল ধরেন উসমান খান আর আফিফ হোসেন। দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। ৪১ বলে ৫২ রান করে আউট সাজঘরে ফেরেন উসমান। 

আফিফ হোসেনও ফিরে যান ৪৯ বলে ৬৬ রান করে। সেশ দিকে দারউইশ রাসুলির ৯ বলে ২১ রানের ক্যামিওয়ে দেড়শ রানের কৌটা ছাড়ায় চট্টগ্রামের রান। 

নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম। কুমিউল্লার হয়ে দুইটি করে উইকেট নেনে তানভির ইসলাম ও হাসান আলি। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম