রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

নিষিদ্ধ হতে পারেন রোনালদো


DhakaReport24.com || 2023-01-27 16:48:30
নিষিদ্ধ হতে পারেন রোনালদো

প্রিমিয়ার লিগে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে দিন কয়েক আগে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে অভিষেক ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এর মধ্যে আবারও পর্তুগিজ তারকাকে নিয়ে নতুন নিষেধাজ্ঞার গুঞ্জন। এবার অভিযোগটা ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাসের সঙ্গে জড়িত। প্রমাণ মিললে তিনি মাঠ থেকে নিষিদ্ধ হতে পারেন ৩০ দিনের জন্য। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাসে যোগ দেন। ২০২১ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেয়ার আগে তিনি এ ক্লাবটির হয়ে খেলেন তিন মৌসুম।

দ্য মিরর জানাচ্ছে, ২০২০ সালে রোনালদো থাকাকালীন খেলোয়াড় এবং কোচের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছায় য়্যুভেন্তাস। চুক্তি অনুযায়ী, কোভিডের সময় আর্থিক সংকট কাটাতে ক্লাব কয়েক মাসের বেতন খেলোয়াড় ও কোচকে পরবর্তী সময়ে পরিশোধ করার আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে সে বেতন ক্লাব পরিশোধ করলেও সেটা তাদের ২০২০ সালের বার্ষিক খরচের হিসেবে উল্লেখ করা হয়নি।

ইতালিয়ান সংবাদমাধ্যমের হাতে আসা গোপন চিঠির তথ্যতে জানা যায়, য়্যুভেন্তাস তার খেলোয়াড়দের ৯০ মিলিয়ন পাওনা অর্থ পরিশোধ করেছিল। কিন্তু সেটা সেটা তারা গোপন করে কর ফাঁকি দিয়েছে। ক্লাবের এমন কাজের সঙ্গে যুক্ত থাকায় তাই সে সময় থাকা রোনালদো, পাউলো দিবালারাও শাস্তির মুখোমুখি হতে পারেন। 

যেখানে শাস্তি হিসেবে কমপক্ষে ৩০ দিনের নিষেধাজ্ঞায় পড়তে পারেন তারা। নিয়মানুযায়ী অভিযুক্তদের কেউ এখন য়্যুভেন্তাসে না থাকলেও নাকি শাস্তি এড়াতে পারবেন না। য়্যুভেন্তাসের বিরুদ্ধে আসা এসব অভিযোগের বিরুদ্ধে ইতালির প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে খেলোয়াড় ট্রান্সফারে অনিয়মের কারণে সিরি আ’তে ১৫ পয়েন্ট কাটা হয়েছিল য়্যুভেন্তাসের। তাতে ধূসর হয়েছে আগামী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তাদের অংশগ্রহণ। সেরা তিন থেকে ছিটকে তারা এখন অবস্থান করছে ১০তম স্থানে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম