বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

আপনি পড়ছেন : ক্রীড়া

বার্সেলোনায় বিক্ষোভকারীদের উপর টিয়্যার গ্যাস-রাবার বুলেট


DhakaReport24.com || 2019-10-19 12:13:15
বার্সেলোনায় বিক্ষোভকারীদের উপর টিয়্যার গ্যাস-রাবার বুলেট

কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় শুক্রবার রাতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় কট্টরপন্থী কাতালান বিচ্ছিন্নতাবাদীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও আতশবাজি নিক্ষেপ করলে তারাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এতে নগরীর কেন্দ্রস্থল একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীদের নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বার্সেলোনায় শুরু হওয়া বিক্ষোভ পঞ্চম দিনেও অব্যাহত রয়েছে। শুক্রবার বিক্ষোভকারীদের সাধারণ ধর্মঘটের কর্মসূচিতে অচল হয়ে পড়ে কাতালোনিয়ার রাজধানী। কয়েক হাজার বিক্ষোভকারী শহরে প্রবেশ করে ট্রেন থামিয়ে দেয় এবং রাজপথে অবরোধ করে।

২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনে ভূমিকার জন্য গত ১৪ অক্টোবর অঞ্চলটির ৯ স্বাধীনতাকামী নেতাকে কারাদণ্ড দেয় স্পেনের সুপ্রিম কোর্ট। আদেশে তাদের ৯ থেকে ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ের পরই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে কাতালানরা।

গতকাল বার্সেলোনার বিশ্ববিদ্যালয়গুলোর কাছাকাছি বড় ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে। পরে পুরো কাতালোনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভকারীরা বহু স্থানে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। ফ্রান্সগামী প্রধান যান চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়। পরে তারা রেলপথে অবস্থান নেয়। -বিবিসি।