বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

পুরোপুরি ডিআরএস থাকছে না বিপিএলে


DhakaReport24.com || 2023-01-01 18:22:30
পুরোপুরি ডিআরএস থাকছে না বিপিএলে

নতুন বছরের ৬ জানুয়ারি পর্দা ওঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আসন্ন বিপিএল নিয়ে শনিবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে কথা বলেছেন  বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

আসন্ন বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মল্লিক বলেন, ‘আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হল। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএস এলিমিনেটরে থাকবে। সেখানে তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে পুরোপুরি ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটা গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।’ 

পূর্ণ ডিআরএস আনতে না পারার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘এই সময় সারা বিশ্বের সব জায়গায় খেলা হচ্ছে। আসলে হক আই অ্যাভেইলেবল। দুইটা কোম্পানি অ্যাভেইলেবল থাকে- হক আই আর ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই সাধারণত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওখানে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে আমরা আনতে পারবো।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম