বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা’, বললেন মেসি


DhakaReport24.com || 2022-12-17 20:14:30
‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা’, বললেন মেসি

কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আগামীকাল রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। তবে তার আগে দলের অনুশীলনে মেসিকে না দেখে অনেকেই ধারণা করেছিলেন মেসি হয়তো চোটে পড়েছেন। 

খবর রটেছিল ফাইনালের জন্য মেসি ফিট নন। বিষয়টি নিয়ে কথা বলেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি মেসির চোটের খবর শুনে অবাক হয়ে সেটি উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, মেসি সুস্থ।

বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ানোর আগে এ নিয়ে কথা বললেন লিওনেল মেসিও। দিলেন নতুন বার্তা। জানালেন ফাইনালের জন্য তিনি প্রস্তুত। বুট পরা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন মেসি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‌‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা।’ 

হ্যাশট্যাগে লিখেছেন এডিডাসের স্লোগান, ‘ইম্পসিপল ইস নাথিং।’ এডিডাসের স্লোগান হলেও মেসি নিশ্চয়ই এটা মনেপ্রাণে বিশ্বাস করেন। আর সেই বিশ্বাস নিয়ে রবিবার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম