বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

ভালো আছেন পেলে, দেখছেন ব্রাজিলের খেলাও


DhakaReport24.com || 2022-12-04 18:30:00
ভালো আছেন পেলে, দেখছেন ব্রাজিলের খেলাও

আগের রাতে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে গুঞ্জন-ভাল নেই পেলে। ফুটবল সম্রাট জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমন খবরও ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল কোলন ক্যানসার প্রতিরোধে দেওয়া কেমোথেরাপির কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না পেলের শরীর। যার ফলে তাকে নিয়ে যাওয়া হয়েছে ‘এন্ড-অফ-লাইফ কেয়ার ইউনিটে’। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে খোদ ব্রাজিলের এই কিংবদন্তি জানালেন, তিনি ভাল আছেন।

পেলের ভেরিফারেড ইনস্টাগ্রাম পোস্ট তেমনটাই জানাচ্ছে। স্থানীয় সময় শনিবার ইন্সটাগ্রামে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে পেলে জানালেন স্বস্তির খবর। নিশ্চিত করলেন কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের ফুটবল খেলা দেখছেন তিনি। সুস্থ হয়ে উঠার ব্যাপারে অনেক আশাবাদী এই লিজেন্ড!


যদিও  হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেমোথেরাপিতে ভালো সাড়া দিচ্ছে না ক্যানসার আক্রান্ত ৮২ বছর বয়সী পেলে।

ঠিক এমন অবস্থায় পেলের বিবৃতিতে বলা হয়েছে, ‘বন্ধুরা, আমি চাইছি আপনারা সবাই শান্ত ও ইতিবাচক থাকুক। আমি অনেক আশাবাদী। নিয়মিত চিকিৎসা চলছে আমার। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। সৃষ্টিকর্তার ওপর পূর্ণ বিশ্বাস আছে আমার। সারা বিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে দারুণ শক্তি যোগাচ্ছে।’

তিনবারের বিশ্বকাপ জয়ী মহাতারকা একইসঙ্গে জানালেন বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছেন তিনি,  ‘আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

অথচ জানানো হচ্ছিল, ভাল নেই পেলে। ক্যানসারের সঙ্গে লড়ে ক্লান্ত তিনি। এমন কী তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে-এমনটাও প্রচার হচ্ছিল। ঠিক এমন অবস্থায় মিলল স্বস্তির এই খবর। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার সুস্থ হয়ে উঠার পথে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম