ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের চোটে এ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।
৫০ ওভারের সংস্করণে ১৫তম অধিনায়ক হিসেবে টস করবেন তিনি। আগামী রোববার দুপুর ১২টায় প্রথম ওয়ানডেতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে টস দিয়ে শুরু হবে লিটনের অধিনায়কত্ব।
২০১৫ সাল থেকে তিন সংস্করণে খেলছেন লিটন৷ তবে নেতৃত্ব দেওয়ার সুযোগ তেমন হয়নি৷ ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটে পড়ায় একটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন লিটন। এর আগে-পরে কখনো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই ডান হাতি এই ব্যাটারের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম