বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের


DhakaReport24.com || 2022-12-02 17:03:00
নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ঐতিহাসিক সফরের শুরুটা যেভাবে হলো ভুলে যেতেই চাইবেন নিগার সুলতানা জ্যোতিরা।

শুক্রবার (২ ডিসেম্বর) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। তবে এদিন স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারল না টাইগ্রেসরা। ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতিরা গুটিয়ে গেছে মাত্র ৩২ রানে। ১৩২ রানের বড় পরাজয়ে সিরিজ শুরু করল লাল-সবুজের দল।

এদিন নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রানের লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়েছিল মেয়েরা।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬৪ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। সোফি ডেভিন ও সুজি বেইটসের ব্যাটে ভর করে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয় স্বাগতিকরা।

আউট হওয়ার আগে সোফি ডেভিন ৩৪ বলে ৪৫ রান করেন। এ ছাড়া সুজি বেইটস করেন ৩৩ বলে ৪১ রান। বিপরীতে জাহানারা আলমরা উইকেট পেলেও ততক্ষণে স্কোরবোর্ডে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। 

চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন রিতু মনি। তিনি করেন ৬ রান। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি কেউই। ব্যাটসম্যানদের রানগুলো এক করলে ফোন নাম্বার বলে চালিয়ে যায় অনায়াসে। 

কিউইদের হয়ে লিয়া তাহুহু চারটি এবং ফ্রান জোনাস দুটি উইকেট শিকার করেন। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর, তিনটি করে ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম