কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নিজেদের শেষ ষোলোতে টিকিয়ে রাখতে মাঠে নামে ব্রাজিল-সুইসরা। সেই ধারাবাহিকতায় এক ম্যাচ বাকি রেখেই নকআউট পর্বের টিকিট কাটলো ব্রাজিল।
সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় কাতারের দোহার ৯৭৪ স্টেডিয়ামে স্টেডিয়ামে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হয় সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখে পাওয়ার ফুটবল উপহার দেয় দু'দল।

দুর্দান্ত এক গোলে ব্রাজিলকে এগিয়ে নেন কাসেমিরো। ৮৩তম মিনিটে ডি বক্সের মাথা থেকে জোরালো শটে গোল আদায় করেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত ওই এক গোলই ব্যবধান গড়ে দেয় দু’দলে।
এর আগে গোলশূন্য সমতায় প্রথমার্ধের খেলা শেষ করে ব্রাজিল-সুইজারল্যান্ড। বিশ্বকাপের ‘জি’ গ্রুপের এই ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরাই।
৫৪% বল দখলে রেখে ব্রাজিলিয়ানরা সুইজারল্যান্ডের গোলবারে নেয় ৬টি শট । যার দুটি ছিল অনটার্গেটে। বিপরীতে পুরো প্রথমার্ধে মাত্রই একটি শট নেয় সুইসরা।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ রেকর্ড এর আগে অতটা সুবিধাজনক ছিল না। ১৯৫০ ও ২০১৮ এই দুই সালে সুইসদের সাথে লড়াইয়ে ব্রাজিল ড্র করেছিল। এই বার সুইস বাঁধা অতিক্রম করেছে। সুইজারল্যান্ড আজ ভালো রক্ষণের পাশাপাশি প্রথমার্ধ ভালো আক্রমণও করেছিল। সুইজারল্যান্ড আজ হারলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা শেষ হয়নি। শেষ ম্যাচে সার্বিয়াকে হারালে সুইসরা পরের রাউন্ডে খেলবে। ড্র করলে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ব্রাজিল ক্যামেরুন ম্যাচের দিকে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম