রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপ দেখতে কাতার যাবেন সাকিব-তামিম


DhakaReport24.com || 2022-11-19 09:48:45
বিশ্বকাপ দেখতে কাতার যাবেন সাকিব-তামিম

আর্জেন্টিনার সমর্থক সাকিব আল হাসান। তামিম আবার ব্রাজিলের বড় ফ্যান। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের খেলা দেখতে কাতার যাবেন জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার।

আগামী ২৫ নভেম্বর জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়া। লুসাইল স্টেডিয়ামে বসে এই ম্যাচটি দেখবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আগামী ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটিও হবে লুসাইল স্টেডিয়ামে। এই ম্যাচটি মাঠে বসে দেখবেন বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের ম্যাচ দেখতে কাতার যাবেন নির্বাচক হাবিবুল বাশারও। তার সঙ্গী থাকবেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন ও জাভেদ ওমর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম