শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

কাতারে ২ টন মাংস নিয়ে গেছেন মেসি-সুয়ারেজরা


DhakaReport24.com || 2022-11-18 14:11:30
কাতারে ২ টন মাংস নিয়ে গেছেন মেসি-সুয়ারেজরা

এক দিন বাদেই কাতারে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। শিরোপা ছুঁয়ে দেখতে সম্ভব সবকিছুই করছে দলগুলো। সংগত কারণেই খেলোয়াড়দের সেরা পুষ্টি নিশ্চিত করার দিকে দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ। পছন্দের দেশি খাবার খেয়ে খেলোয়াড়রা যেন মাঠে সর্বোচ্চটা ঢেলে দিতে পারে, সে জন্য দুই টন মাংস নিয়ে কাতারে পৌঁছেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে দল। খবর গোল ডটকমের।

কাতারে এক মাস থাকতে হবে দলগুলোকে। দীর্ঘ এই সময়ে খেলোয়াড়দের ফুরফুরে মেজাজে রাখতে পারলেই পাওয়া যাবে ভালো ফলাফল। বিশ্বকাপের দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও উরুগুয়ে সে বিষয়টি মাথায় রেখে দুই টন মাংস নিয়ে নেমেছে কাতারের মাটিতে।    

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মাংস ভাজা আমাদের পছন্দের খাবার। এটা আমাদের সংস্কৃতিরও একটা অংশ। আমি চাই, খেলোয়াড়রা যেন তাদের স্বাচ্ছন্দ্যের খাবারটি পেতে পারে।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইগনাসিও আলসানো বলেন, ‘ফুটবলারদের সেরা পুষ্টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এর জন্য যা যা করা দরকার, আমরা সবটাই করব। আমরা আমাদের দলকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি দেশের আরেকটা জিনিসকে প্রতিনিধিত্ব করতে চাই। সেটা হলো উরুগুয়ের বিশ্ববিখ্যাত মাংস।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম