শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

২৪ ঘণ্টায় আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট শেষ


DhakaReport24.com || 2022-11-16 10:54:30
২৪ ঘণ্টায় আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট শেষ

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার মাঠে নামছে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলতে নামবেন মেসি-ডি মারিয়ারা।

এদিকে দুবাইয়ের অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে। এছাড়া আলবিসেলেস্তেদের অনুশীলন দেখতেও উপচেপড়া ভিড় ছিল।

আবুধাবি স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরেফ আল আওয়ানি জানিয়েছেন, আর্জেন্টিনার মতো দল বিশ্বকাপের শেষ প্রস্তুতির মঞ্চ হিসেবে আবুধাবিকে বেছে নেয়ায় আমরা খুশি।

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম