বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সেমিতে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড


DhakaReport24.com || 2022-11-09 13:58:15
সেমিতে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের প্রথম ম্যাচে আজ সিডনিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে বোলিংয়ে নামবে বাবর আজমের পাকিস্তান।

টস হারের পরেও বাবর আজম জানালেন, আমরাও আগে ব্যাট করতাম। আমরা একটি দল হিসাবে আত্মবিশ্বাসী এবং আমরা গতি বহন করার চেষ্টা করব। তাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, আমরা শান্ত থাকার চেষ্টা করব। আমরা এই খেলায় ফোকাস করার চেষ্টা করছি।

পাকিস্তান একাদশ : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম