টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। সুপার টুয়েলভের ম্যাচে কিউইদের সামনে ১৮০ রানের বড় টার্গেট দিয়েছে ইংলিশরা।
আজ মঙ্গলবার ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। মাত্র ১০.২ ওভারে ৮১ রানের জুটি গড়েন দুই ব্যাটার। অর্ধশতক তুলে নেন দুই ব্যাটার। ১১তম অর্ধশতক করে ৫২ রানে আউট হন হেলস।
আর ব্যক্তিগত ৭৩ রানে আউট হন ইংলিশ অধিনায়ক জস বাটলার। শেষ দিকে লিয়াম লিভিংস্টোনের ১৪ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে ৬ উইকেটে ১৭৯ রান করে ইংল্যান্ড।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম