ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। তবে এই ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান।
সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে সাকিবের অবর্তমানে বাংলাদেশ অধিনায়কের দায়িত্বপ্রাপ্ত নুরুল হাসান সোহান। টস জিতে তিনি পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
বাংলাদেশ একাদশ
নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনাওয়াজ ধানি।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম