বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

ভিসা জটিলতায় সাকিব, পৌঁছাতে পারেননি নিউজিল্যান্ডে


DhakaReport24.com || 2022-10-05 19:37:15
ভিসা জটিলতায় সাকিব, পৌঁছাতে পারেননি নিউজিল্যান্ডে

ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলে বুধবার নিউজিল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের; কিন্তু ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ক্রাইস্টচার্চে পৌঁছতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। 

এ ব্যাপারে বিসিবি জানায়, অধিনায়ক সাকিব আল হাসান ট্রানজিট ভিসাসংক্রান্ত জটিলতার জন্য দুই দিন দেরি হওয়ায় পর বৃহস্পতিবার বিকালে ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দেবেন। ৪ অক্টোবর তাহিতি হয়ে নিউজিল্যান্ডে পৌঁছার কথা ছিল সাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে ২ অক্টোবর লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠতে পারেননি তিনি।

বিসিবি আরও জানায়, মনোনীত এয়ারলাইন্স সমস্যাটির সমাধান করেছে এবং ৪ অক্টোবর লস অ্যাঞ্জেলস থেকে ছেড়ে যাওয়া পরবর্তী ফ্লাইটে নিউজিল্যান্ডে পৌঁছানোর জন্য তাকে নেওয়া হয়েছে।মূলত ফ্লাইট জটিলতার কারণেই ত্রিদেশীয় সিরিজে অধিনায়কদের নিয়ে আজ অনুষ্ঠিত হয়ে যাওয়া ট্রফি ফটোসেশনে অংশগ্রহণ করতে পারেননি সাকিব। 

সাকিবের অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান যোগ দেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। বাবর আজম আর কেন উইলিয়ামসের পাশে দাঁড়িয়ে ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন সোহান। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম