বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপে থাকছেনা কোন বাংলাদেশি আম্পায়ার


DhakaReport24.com || 2022-10-05 12:02:00
বিশ্বকাপে থাকছেনা কোন বাংলাদেশি আম্পায়ার

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ক্ষণ। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে সবচেয়ে ছোট পরিসরের ক্রিকেটের বৈশ্বিক আসর। বিশ্বকাপের আগে মঙ্গলবার (৪ অক্টোবর) প্রকাশ করা হয়েছে ম্যাচ অফিসিয়ালদের তালিকা। 

প্রকাশিত তালিকায় নেই কোন বাংলাদেশের আম্পায়ারের নাম। বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান এবারের বিশ্বকাপে সুযোগ পেতে পারেন এমন সম্ভাবনা থাকলেও, শেষ পর্যন্ত সুখবর পেলেন না তিনি। এবারের ম্যাচ অফিশিয়াল ঘোষণায় কোনো চমকই রাখেনি আইসিসি। 

অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য মোট ২০ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১৬ জন আম্পায়ার পুরো টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন এবং ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ৪ জন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল যারা-

আম্পায়ার: অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, আহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমারা ধর্মসেনা, ল্যাংটন রুসেরে, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, পল রেইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, রিচার্ড কেটলবোরো।

ম্যাচ রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন, রঞ্জন মাদুগালে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম