শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর বার্তা নিগারের


DhakaReport24.com || 2022-10-03 17:40:00
ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর বার্তা নিগারের

নারী এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। টাইগ্রেসদের দেওয়া ৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁজে যায় পাকিস্তান। ৯ উইকেটে হেরে ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, তার দল ঘুরে দাঁড়াবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, 'টপ অর্ডারে ধস নামায় ও উইকেট স্লো থাকার কারণে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ভেবেছিলাম উইকেট ব্যাটিং সহায়ক হবে, কিন্তু উইকেট ছিল ভেজা। আমাদের বোলাররা সঠিক জায়গায় বল করতে পারেনি। কিছু বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব।'


মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণেই বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। সিলেটের উইকেট এমনিতেই কিছুটা স্লো হয়ে থাকে। তার মধ্যে রোববার রাতের বৃষ্টি উইকেটকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এমন উইকেটে আগে ব্যাট করেই খেই হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ওপেনার সিদ্রা আমীনতো বলেই দিলেন, এমন উইকেট টি-টোয়েন্টির জন্য মোটেও আদর্শ নয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম