রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ফাইনালের আগে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা


DhakaReport24.com || 2022-09-10 12:12:15
ফাইনালের আগে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা

এশিয়া কাপ ফাইনালের আগের ম্যাচে শ্রীলঙ্কার সামনে একরকম দাঁড়াতেই পারেনি পাকিস্তান। অল্প রানে অল-আউট হওয়ার পর ১৮ বল বাকি থাকতেই তারা হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। রবিবারের ফাইনালের আগে দারুণ আত্মবিশ্বাস পেল শ্রীলঙ্কা এই জয়ে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় বলেই দলীয় ১ রানে মোহাম্মদ হাসনাইনের শিকার হন কুসল মেন্ডিস (০)। স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতেই দানুশকা গুনাথিলাকাকে (০) মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি করেন হারিস রউফ। ২ রানে ২ উইকেট হারানোর পর ২৭ রানের জুটি গড়ে ধাক্কা সামলান পাথুম নিশাঙ্কা এবং ধনঞ্জয়া ডি সিলভা। ১২ বলে ৯ রান করা ধনঞ্জয়াকে বাবর আজমের তালুবন্দি করেন হারিস রউফ।

এরপর আবারো জুটি পায় শ্রীলঙ্কা। নিশাঙ্কার সঙ্গী হন ভানুকা রাজাপক্ষ। ৩৯ বলে ৫১ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে ভানুকার বিদায়ে। ১৯ বলে ২ ছক্কায় ২৪ রান করেন ভানুকা। ৪১ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন নিশাঙ্কা। এরপর অধিনায়ক শানাকা ১৬ বলে ২১ রানে যখন ফেরেন, শ্রীলঙ্কা তখন জয়ের দ্বারপ্রান্তে। মোহাম্মদ হাসনাইনকে বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৩ বলে অপরাজিত ১০ রান করা হাসারাঙ্গা। নিশাঙ্কা অপরাজিত থাকেন ৪৮ বলে ৫ চার ১ ছক্কায় ৫৫* রানে। ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতে যায় শ্রীলঙ্কা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে মাত্র ১২১ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। দলীয় ২৮ রানে টুর্নামেন্টজুড়ে দারুণ ব্যাট করা মোহাম্মদ রিজওয়ান ফেরেন ১৪ বলে ১৪ রান করে। এরপর ৩৫ রানের জুটি গড়ে বিপদ সামাল দিতে চেষ্টা করেন বাবর আজম (৩০) এবং ফখর জামান (১৩)। সেই জুটি ভাঙতেই একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। ইফতেখার (১৩), খুশদিল শাহ (৪), মোহাম্মদ নওয়াজ (২৬) হাসান আলী (০), উসমান কাদির (৩) এবং হারিস রউফ ১ রান করেন। হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে আসিফ আলী আজ 'গোল্ডেন ডাক' মারেন। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। ২টি করে উইকেট নিয়েছেন মহিশ থিকশানা এবং অভিষিক্ত প্রমোদ মাধুশান।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম