বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর মুশফিকের


DhakaReport24.com || 2022-09-04 13:05:15
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর মুশফিকের

বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন। 

এশিয়া কাপের ব্যর্থতার পর রোববার দুপুর সোয়া ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের হয়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন সংস্করণে সবোর্চ্চ ম্যাচ খেলা অভিজ্ঞ এ ক্রিকেটার। তবে ক্রিকেটের অন্য দুই সংস্করণ অর্থাৎ টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। এছাড়াও ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টি খেলবেন।

ফেসবুক স্ট্যাটাসে দেওয়া মুশফিকের অবসরের ঘোষণা

ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।’


ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি, এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টি ফরম্যাটে আমি আমার খেলা চালিয়ে যাবো।’

সবশেষে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম