শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলা টাইগার্সের হেড কোচ আফতাব, মেন্টর নাজমুল আবেদীন


DhakaReport24.com || 2022-08-24 10:57:15
বাংলা টাইগার্সের হেড কোচ আফতাব, মেন্টর নাজমুল আবেদীন

আবুধাবির টি-টেন লিগে দ্বিতীয়বারের মতো বাংলা টাইগার্সের কোচ হিসেবে যোগদান করেছেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় হার্ড হিটার ব্যাটার আফতাব আহমেদ। এছাড়াও দলটির মেন্টর করা হয়েছে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম স্যারকে। মঙ্গলবার দলটির   ভেরিফায়েড পেজ থেকে আফতাব এর সাথে চুক্তি স্বাক্ষর হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

আফতাবকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলা টাইগার্স লিখেছে, ‘একজন হার্ড হিটিং ব্যাটার থেকে হার্ড হিটারদের প্রশিক্ষক। আগেও তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং আবারও আমাদের সঙ্গে আসছেন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ মৌসুমের প্রধান কোচ হিসেবে আফতাব আহমেদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’


২০১৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন আফতাব আহমেদ। দেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জ ও চট্টগ্রাম বিভাগীয় দলের কোচ ছিলেন তিনি। ২০১৯ সালে প্রথমবারের মত বাংলা টাইগার্সের কোচ হিসেবে যোগদান করেন । সেবার তার অধীনে বাংলা টাইগার্স টুর্নামেন্ট শেষ করেছিল দ্বিতীয় রানার্সআপ হয়ে । ২ বছর বিরতি দিয়ে ফের নিজের ডেড়ায় ফিরলেন। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ছয় দলের এই টুর্নামেন্ট ।


এক বিবৃতিতে আফতাব বলেছেন, ‘আমার মনে হচ্ছে নিজ ঘরে ফিরলাম। প্রথম টি-টেন লিগ খুব উপভোগ করেছিলাম। দারুণ খেলোয়াড় ও চমৎকার টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে অধীর অপেক্ষায় আছি। কোচ হিসেবে আমার প্রথম মিশনে বাংলা টাইগার্স টুর্নামেন্ট শেষ করেছিল দ্বিতীয় রানার্সআপ হয়ে এবং এই বছর আমাদের লক্ষ্য শিরোপা জেতা।’

এছাড়াও বিকেএসপির মাস্টারমাইন্ড নাজমুল আবেদীনের নিয়োগ চূড়ান্ত করে বাংলা টাইগার্স ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক টাইগার্সের মেন্টর হিসেবে আবারও বালির শহরে আসছেন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য টিম মেন্টর হিসেবে নাজমুল আবেদীন ফাহিমকে নিয়োগ দিয়ে রোমাঞ্চিত বাংলা টাইগার্স।’

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম