বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

ক্রিকেট ম্যাচ চলাকালে স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণে নিহত ২


DhakaReport24.com || 2022-07-30 19:36:00
 ক্রিকেট ম্যাচ চলাকালে স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণে নিহত ২
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের মূল ক্রিকেট স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। তখন স্থানীয় কর্তৃপক্ষ ৪ জন আহত হওয়ার সংবাদ জানিয়েছিল।

তবে শনিবার (৩০ জুলাই) পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সেই বিস্ফোরণে ২ জনের প্রাণহানির খবর দিয়েছেন, ‘গ্রেনেড বিস্ফোরণের ফলে দুজন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’

শুক্রবার আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগের ম্যাচ চলাকালে এই বিস্ফোরণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় খেলা। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান শুক্রবার জানিয়েছিলেন, ‘স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ম্যাচ বন্ধ হয়ে গেলেও কিছু সময় পর ফের ম্যাচ শুরু হয়।’

গত ১৮ জুলাই থেকে চলছে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগ (এসসিএল)। ৮ দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম