বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

আজ গায়ানাতে বৃষ্টির শঙ্কা


DhakaReport24.com || 2022-07-07 15:32:00
আজ গায়ানাতে বৃষ্টির শঙ্কা
সংগৃহীত ছবি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ৩৫ রানে হেরেছিল বাংলাদেশ। গায়ানায় আজ রাত সাড়ে ১১টায় ক্যারিবিয়ানদের সঙ্গে তৃতীয় টি-টোয়েন্টি লড়বে বাংলাদেশ। তবে শঙ্কা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।


১-০ তে পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা এখনো দেখছেন টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে গায়ানার উইকেট। এই ভেন্যুর পিচ প্রথাগতভাবে অনেকটাই স্পিনসহায়ক। যার ফায়দা নিয়ে গায়ানাতে তিন ওয়ানডে খেলে দুটি ম্যাচ জয়ের কীর্তি আছে বাংলাদেশের।

এবারও গায়ানায় একই রকম উইকেট দেখছেন রিয়াদ। তাই এর সুবিধা নেওয়ার কথা বলছেন তিনি। উইকেটের ফায়দা নিতে এক পেসারের জায়গায় আবারও একাদশে ফিরতে পারেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। গায়ানাতেও বৃষ্টি বাগড়া দিতে পারে, তাই ম্যাচ পণ্ড হওয়ারও শঙ্কা আছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম