বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

ছিটকে গেলেন ম্যাথিউস


DhakaReport24.com || 2022-07-01 12:42:00
ছিটকে গেলেন ম্যাথিউস
ফাইল ছবি

গল টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক শ্রীলঙ্কা। কোভিড পজিটিভ হয়ে ছিটকে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার বদলি হিসেবে অন্তর্ভুক্তি হয়েছে ওশাদা ফার্নান্দোর।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে শুক্রবার (১ জুলাই) বলা হয়েছে, অ্যাঞ্জেলো ম্যাথিউস করোনায় আক্রান্ত।
বৃহস্পতিবার (৩০ জুন) দ্বিতীয় দিনের খেলা শেষে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে সেখানে রিপোর্ট পজিটিভ আসে তার। এ ছাড়া ম্যাথিউস শারীরিকভাবেও কিছুটা অসুস্থ বোধ করছেন।

জানা গেছে, এরই মধ্যে কোভিড বিধিমালা মেনে টিম থেকে আলাদা করা হয়েছে লঙ্কান এই ক্রিকেটারকে।
এদিকে, ম্যাথিউসের রিপোর্ট পজিটিভ আসার পর এখনো অন্য খেলোয়াড়দের টেস্ট করা হয়নি। কোভিড প্রটোকল অনুযায়ী, কারো কোনো লক্ষণ বা উপসর্গ থাকলেই কেবল টেস্ট করার বাধ্যবাধকতা রয়েছে।


অন্যদিকে, সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার কোচ আন্দ্রে ম্যাকডোনাল্ড। এবার করোনার কবলে লঙ্কান ব্যাটসম্যান।এদিকে, গল টেস্টেও খুব একটা স্বস্তিতে নেই স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে মাত্র ২১২ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯৭ রান তুলতেই টপঅর্ডারে ধস নেমেছে। উইকেট পড়েছে ছয়টি। অস্ট্রেলিয়া থেকে এখনো ১২ রানে পিছিয়ে রয়েছে তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম