বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

ভারত-ইংল্যান্ড টেস্টে আসছে নতুন চমক


DhakaReport24.com || 2022-07-01 12:08:30
ভারত-ইংল্যান্ড টেস্টে আসছে নতুন চমক
ফাইল ছবি

ক্রিকেটকে আরো রোমাঞ্চকর করতে ক্যামেরার ব্যবহার দিন দিন বাড়ছে। দর্শকদের নানা ভিউ থেকে ম্যাচের গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাতে সম্প্রচারকারী চ্যানেলের সর্বোচ্চ চেষ্টা থাকে।

স্কাই স্পোর্টস প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের কভারেজকে আকর্ষণীয় করতে আরও একটি নতুন টেকনোলজি 
 ব্যাবহার করবে।এবার শর্ট লেগে দাঁড়িয়ে থাকা একজন খেলোয়াড়ের হেলমেটে একটি ক্যামেরা বসানো থাকবে। 

১ জুলাই থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে গত বছরের টেস্ট সিরিজের স্থগিত শেষ ম্যাচটি কভারেজ করবে স্কাই স্পোর্টস । আর তাতেই তারা নতুনত্ব আনতে চলেছে।

সূত্রের খবর, ইংল্যান্ডের ক্রিকেটার অলি পোপ শর্ট লেগে ফিল্ডিং করার সময় তার হেলমেটে ক্যামেরা লাগানো থাকবে৷ টেস্ট ক্রিকেটে এটিই প্রথম। এতে আইসিসি এবং ইসিবি উভয়ই সম্মতি দিয়েছে।

স্কাই স্পোর্টস আশা করে যে এটি ‘দর্শকদের মাঝখানে ক্রিকেটিং অ্যাকশনের একটি অনন্য দৃশ্য দেবে।’ তবে এই ক্যামেরা কোনো শব্দ রেকর্ড করবে না। দর্শকরা শুধু ব্যাটসম্যানদের বা ফিল্ডারদের দেখতে পাবেন। স্কাই গত বছর দ্য হান্ড্রেডের প্রথম সংস্করণে একই ধরনের টেকনোলজি ব্যবহার করেছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম