বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড


DhakaReport24.com || 2022-06-28 11:38:15
ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড

৮ অক্টোবর থেকে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে।এই সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

 তার আগে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। সেই সিরিজ খেলতে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল দেশটি।

বাংলাদেশ আগেই সিরিজ খেলতে নিজেদের সম্মতি দিয়েছিল, তবে পাকিস্তান সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সূচি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল। সেটা হয়ে যাওয়ার পরই গত ২৬ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান রমিজ রাজা ত্রিদেশীয় সিরিজে দেশটির অংশগ্রহণ নিশ্চিত করেন।

 


ত্রিদেশীয় সিরিজের সব পক্ষের সম্মতি পাওয়ার পর এবার সিরিজের সূচি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের ফরম্যাট হবে ডাবল হেডার, তথা প্রথম পর্বে তিন দেশই একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯ টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

বাংলাদেশ - পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড - পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড - বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড - পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড - বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)

বাংলাদেশ - পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)

ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)

* বাংলাদেশ সময় অনুযায়ী


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম