বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

আমলাকে ছাড়িয়ে মিচেলের রেকর্ড


DhakaReport24.com || 2022-06-27 11:18:45
আমলাকে ছাড়িয়ে  মিচেলের রেকর্ড
ফাইল ছবি।

ব্যাট হাতে স্বপ্নের মতো  একের পর এক  রেকর্ড করছেন  ড্যারিল মিচেল। প্রথম সফরকারী ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে তিন বা এর কম ম্যাচের টেস্ট সিরিজে পাঁচশ রানের মাইলফলক স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।

হেডিংলি টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতির সময় প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মিচেল দ্বিতীয় ইনিংসে খেলছিলেন ৪৪ রানে। সিরিজে ৩ ম্যাচে ৬ ইনিংসে তার রান তখন ৫২৬। ইংল্যান্ডে তিন বা এর কম ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এতদিন ছিল হাশিম আমলার। ২০১২ সালে ৩ ম্যাচের ৫ ইনিংসে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ১২০.৫০ গড়ে রান করেছিলেন ৪৮২।

ইংল্যান্ডে কোনো সিরিজে সফরকারী ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রানের রেকর্ড স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত ব্র্যাডম্যান ১৯৩০ সালের অ্যাশেজে ৫ ম্যাচের ৭ ইনিংসে ১৩৯.১৪ গড়ে করেছিলেন ৯৭৪ রান। সিরিজে তার চার সেঞ্চুরির দুটি ছিল ডাবল, একটি ট্রিপল।

মিচেল এই সিরিজে সেঞ্চুরি করেছেন তিন টেস্টেই। দেশের বাইরে তিন ম্যাচের সিরিজে প্রতিটি টেস্টে সেঞ্চুরি করা ইতিহাসের প্রথম ব্যাটসম্যান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নিউ জিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন মার্টিন ডনেলিকে (৪৬২)।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম